বিজ্ঞানে জানার আছে অ-নে-ক কিছু
মধ্যযুগীয় জ্ঞান-বিজ্ঞানের ইতিহাস স্থানভেদে মধ্যযুগীয় জ্ঞান-বিজ্ঞান মূলতঃ তিন প্রকার যথাঃ ১. বাগদাদ ভিত্তিক বায়তুল হিকমাহ এবং ২. স্পেনের কর্ডোভার আলহামরা এবং ৩. মিশরের কায়রোভিত্তিক আল আজহার কেন্দ্রিক জ্ঞান-বিজ্ঞান। ১. বাগদাদ ভিত্তিক বায়তুল হিকমাহ খালিদ আল আরাবয়িা: রাজত্ব ছেড়ে বিজ্ঞান গবেষণা! খালেদের সায়েন্স ল্যাবরটেরী বাগদাদের খলীফা রসায়ন বিজ্ঞানী খালিদ রাজত্ব ছেড়ে দিয়ে আজীবন বিজ্ঞান-সাধনায় কাটিয়ে দিয়েছিলেন । ৬৮৩ খৃস্টাব্দে উমাইয়া খলীফা ২য় মাবিআর মৃত্যুর পর খালিদ সিংহাসনে আরোহণের পরিবর্তে খালিদ আল আরাবি বিজ্ঞান সাধনায় নিমগ্ন হন। খালিদ সম্পর্কে জানা যায়-তিনি চিকিৎসা ও রসায়নশাস্ত্রে যথেষ্ট বুৎপত্তি অর্জন করেছিলেন বলে মধ্যযুগীয় ইসলামী জ্ঞান-বিজ্ঞানের রেনেসোঁর উষালগ্নে তাঁকে ‘ আল-হাকিম আখ্যায়িত করা হয়েছিল। গ্রীক বিজ্ঞানের প্রতি খালিদের আকর্ষণ আকৃষ্ট হয়। ফলে খালিদ আল আরাবী গ্রীকদের বিজ্ঞান গ্রস্থগুলো প্রথম আরবী অনুবাদ শুরু করেন। তবে শুধু এই বিজ্ঞান গ্রন্থগুলোর অনুবাদের মধ্যে তাঁর কর্তব্য সীমাবদ্ধ ছিল না। রসায়নবিদ খালিদ...