ইষ্টার্ণ সায়েন্স-টেক ইনফরমেশন ব্যাংক
পরমাণু জগতের অন্দর মহলের কিছু খবরা-খবর - মুহাম্মাদ শেখ রমজান হোসেন রাসায়নিক বিক্রিয়ার কথা মানুষ জানে হাজার হাজার বছর ধরে। এক পদার্থ বিক্রিয়া করে দিব্যি আরেক পদার্থ হয়ে যাচ্ছে। বাইরে লোহা ফেলে রাখলে জং পড়ে যাচ্ছে। আগুনে পুড়ে কাঠ হয়ে যাচ্ছে ছাই-কয়লা। কোনো এক গাছের কষ লেগে ঝলসে যাচ্ছে ত্বক। এসব দেখতে দেখতেই মানুষের মনে প্রশ্ন এসেছে , পদার্থ আসলে কেমন ? প্রতিটা পদার্থই কি আলাদা , নাকি এক পদার্থ থেকে তৈরি হতে পারে আরেক পদার্থ ? মূলে এমন কী আছে , যার পরিবর্তনে লোহাকে বদলে দিয়ে বানায় মরিচা ? প্রায় আড়াই হাজার বছর আগেই এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন তখনকার বিজ্ঞানী-দার্শনিকেরা। অ্যারিস্টটল একটা প্রশ্ন তুলেছিলেন , একটা স্বর্ণখণ্ডকে কতবার অর্ধেক করলে তার স্বর্ণসত্তা হারিয়ে যাবে ? উত্তরটাও হাজির করেছিলেন তিনি। নিশ্চয়ই এমন একটা সীমা আছে , যার থেকে ছোট করতে গেলে স্বর্ণ আর স্বর্ণ থাকবে না। এই সীমার নাম দিয়েছেন ‘ ন্যাচারাল মিনিমাম ’ । প্রতিটা পদার্থ ের একটা ন্যাচারাল মিনিমাম...